বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতীক রাঙানো সঞ্জয় দেব
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতীক রাঙানো সঞ্জয় দেব
২০২৬ ফিফা বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী আয়োজনে এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো বিশ্ববাসী। বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি সংগীতশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গানটি পরিবেশন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব।বিশ্বকাপের বর্ণাঢ্য এই আয়োজনে সঞ্জয়ের পরিবেশনার পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে তাঁর বিশেষ পোশাক। মেরুন রঙের স্যুটে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের নকশা। পারফরম্যান্সের সময় বারবার নিজের হাতের নকশা ও প্রতীকের দিকে ইশারা করে তিনি যেন বিশ্বমঞ্চে নিজের শিকড়ের পরিচয়ই তুলে ধরছিলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। বাংলাদেশের সংগীতশিল্পী ও ভক্তরা এই অনন্য অর্জনকে দেশের প্রতি তাঁর ভালোবাসা ও গর্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে সঞ্জয় দেব লিখেছেন, “প্রিয়জনেরা, এটা সুন্দর কিছুর সূচনা মাত্র।”
সঞ্জয় দেবের জন্ম বাংলাদেশের শ্রীমঙ্গলে এবং শৈশব কেটেছে চট্টগ্রামে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তবে বিশ্বমঞ্চে দাঁড়িয়েও তিনি যে নিজের শিকড়কে হৃদয়ে ধারণ করে আছেন, বিশ্বকাপের এই উদ্বোধনী অনুষ্ঠান তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment