পুলিশ হ'ত্যা করেছি' ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রা'ণ বাঁ'চাতে আশ্রয় নিলেন থানা
পুলিশ হ'ত্যা করেছি' ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রা'ণ বাঁ'চাতে আশ্রয় নিলেন থানা বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি’ বলে থানায় ওসির সামনে বসে হুমকি দিয়ে চলতি বছরের শুরুতে দেশব্যাপী আলোচনার ঝড় তোলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী হাসান। পাঁচ মাসের মাথায় সেই মাহদীই নিজেকে বাঁচাতে আশ্রয় নিলেন থানা পুলিশের কাছে। ছাত্রদলের কর্মীরা হামলা চালাতে আসছে অভিযোগ করে মাহদী আজ বুধবার (১০ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করেন। এ সময় দেখা যায়, তিনি আতংকে কাঁপছেন। প্রাণ বাঁচাতে আরেক জনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটছেন হবিগঞ্জ সদর থানার দিকে। লাইভের শেষ দিকে তিনি থানা কমপাউন্ডের ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান লাইভে দাবি করেন, ছাত্রদলের কর্মীরা তার ওপর হামলা চালানোর উদ্দেশ্যে ধাওয়া করেছে। এ ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন। ফেসবুক লাইভে মাহদী বলেন, ‘ছাত্রদল আমার ওপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে। আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয...