জানলে অবাক হবেন নিজের স্ত্রীর চেয়ে অন্য নারীকে সুন্দর লাগে কেন?
জানলে অবাক হবেন নিজের স্ত্রীর চেয়ে অন্য নারীকে সুন্দর লাগে কেন? নিজের স্ত্রীর চেয়ে অন্য নারীকে বেশি সুন্দর মনে করে, কিন্তু সমস্যাটা আসলে স্ত্রীর সৌন্দর্যে নয়, বরং মানুষের দৃষ্টি ও অন্তরের অবস্থায়। যখন মানুষ দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে না এবং বারবার নতুনের প্রতি আকৃষ্ট হয়, তখন তার কাছে নিজের ঘরের নেয়ামতের মূল্য কমে যায়। মানুষের অন্তর খুবই অদ্ভুত। সে যখন আল্লাহর দেওয়া নেয়ামতের কদর করতে ভুলে যায়, তখন তার চোখে অন্যের জিনিসই বেশি আকর্ষণীয় মনে হতে থাকে। আর এ কারণেই অনেক সময় মানুষ নিজের স্ত্রীর চেয়ে অন্য নারীদের বেশি সুন্দর মনে করে। অথচ সমস্যাটা স্ত্রীর সৌন্দর্যে নয়, সমস্যাটা মানুষের দৃষ্টি, অন্তর এবং নফসের মধ্যে। এক ব্যক্তি এক বিজ্ঞ আলেমের কাছে এসে বলল— “হুজুর! যখন আমি আমার স্ত্রীকে প্রথম দেখি, তখন মনে হয়েছিল পৃথিবীতে তার চেয়ে সুন্দরী আর কেউ নেই। কিন্তু বিয়ের কিছুদিন পর মনে হলো, আরও অনেক নারী তার মতো সুন্দরী। তারপর কয়েক বছর যেতে না যেতেই মনে হতে লাগল, প্রায় সব নারীই আমার স্ত্রীর চেয়ে বেশি সুন্দর।” আলেম তাকে বললেন— “আমি কি তোমাকে এর চেয়েও ভয়ংকর একটি বিষয় বলবো? তুমি যদি পৃথিবীর সব নারীকে বিয়ে...