শাহজালাল বিমানবন্দর নাম পরিবর্তন করে জিয়া বিমানবন্দর নাম রাখতে বিএনপি সরকারের খরচ হচ্ছে মোট.
শাহজালাল বিমানবন্দর নাম পরিবর্তন করে জিয়া বিমানবন্দর নাম রাখতে বিএনপি সরকারের খরচ হচ্ছে মোট
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে? আবারও কি ফিরছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম? সরকার দলীয় এমপিদের দাবি থাকলেও আপাতত নাম পরিবর্তনে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
এ নিয়ে তিনি বলেছেন, আমাদের অনেক সংসদ সদস্য প্রস্তাবটা তুলেছেন। কিন্তু সবাই জানে প্রধানমন্ত্রী সাশ্রয়ী ব্যক্তি, মনে হয় না তিনি রাজি হবেন।
রশিদুজ্জামান মিল্লাত জানালেন, জিয়ার নাম পরিবর্তন করে আওয়ামী লীগ ১৬ হাজার কোটি টাকা ক্ষতি করেছিল সরকারের। আবারও নাম পরিবর্তন করতে গেলে খরচ হতে পারে ৪০-৫০ হাজার কোটি টাকা। তাই নাম পরিবর্তনের রাজনীতিতে না জড়িয়ে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের আধুনিকায়নে জোর দিতে চায় সরকার। দ্বিতীয় রানওয়ে নির্মাণ করে বাড়াতে চায় আন্তজার্তিক ফ্লাইটের সংখ্যা।
তিনি বললেন, দ্বিতীয় রানওয়ে করার জন্য মন্ত্রিসভায় প্রস্তাব রাখবো। দুইটা রানওয়ে করলে ফ্লাইটের সংখ্যাটা বাড়ানো যায়। ১ হাজার ফ্লাইট সহজে আমরা পরিচালনা করতে পারবো। তাতে করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয় বাড়তো।
এদিকে, শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের দীর্ঘ প্রতিক্ষিত থার্ড টার্মিনাল চালুর ওপরও জোর দিচ্ছে সরকার। আসছে বিজয় দিবসে প্রধানমন্ত্রী এই টার্মিনাল উদ্বোধন করবেন বলে জানালেন বিমান প্রতিমন্ত্রী।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment