জরুরিভাবে ঈদের ছুটি বাতিল হলো যাদের
জরুরিভাবে ঈদের ছুটি বাতিল হলো যাদের
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো চিকিৎসক বা নার্স ঈদের ছুটিতে যেতে পারবেন না। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটির মধ্যেও চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবাতে কোনো ডাক্তারের, নার্সের ছুটি হবে না। থাকতে হবে।”
তিনি বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে ঈদের সময় আক্রান্ত শিশুদের নিয়ে ভিড়পূর্ণ স্থানে না যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “ভ্যাকসিন নিলেই যে শতভাগ নিশ্চিতভাবে কোনো বাচ্চার হাম হবে না, সেটা বলা যায় না।” উদাহরণ হিসেবে তিনি বলেন, অনেক রোগ নির্মূলের পর্যায়ে গেলেও কিছু ক্ষেত্রে পুনরায় সংক্রমণ দেখা দিতে পারে। ভাইরাসের সংক্রমণমাত্রা বেড়ে গেলে টিকা নেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হতে পারেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে ঈদের সময় বাস-ট্রেন ভ্রমণ, আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত ও জনসমাগমের কারণে ‘ফ্রি মিক্সিং’ বাড়বে। এতে আক্রান্তদের সংস্পর্শে সুস্থ শিশুরা এলে হাম সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মন্ত্রী বলেন, “বাচ্চাগুলো যেন অনেক ভিড় আছে এমন জায়গায় না যায়। কারণ এটি শ্বাস-প্রশ্বাস ও সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment