তরুণদের বাড়ছে লিভার রোগ, নীরব ফ্যাটি লিভার থেকে কীভাবে বাঁচবেন

 তরুণদের বাড়ছে লিভার রোগ, নীরব ফ্যাটি লিভার থেকে কীভাবে বাঁচবেন


লিভার বা যকৃতের রোগ এখন আর শুধু প্রবীণদের সমস্যা নয়, এটি তরুণদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক কিছু সমীক্ষা অনুযায়ী, তরুণ প্রজন্ম এবং ছোট শহরগুলোতে দ্রুত হারে বাড়ছে লিভারের রোগ। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসার খরচও। ফলে একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অন্যদিকে পরিবারের ওপর বাড়ছে আর্থিক চাপ। সময় থাকতে সচেতন হলে এই বিপদ অনেকটাই এড়ানো সম্ভব।


গত তিন বছরে লিভারের রোগের চিকিৎসার খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু রোগীর সংখ্যাই বাড়েনি, বেড়েছে রোগের জটিলতাও। চিকিৎসার খরচ বৃদ্ধি পাওয়ায় লিভারের রোগ এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে ব্যয়বহুল রোগগুলোর মধ্যে একটি।


সবচেয়ে চিন্তার বিষয় হলো, কম বয়সীদের মধ্যে লিভারের রোগের প্রবণতা প্রতি বছর প্রায় ৫-১০% হারে বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত খাদ্যাভ্যাস, স্থূলতা, শরীরচর্চার অভাব ও অতিরিক্ত মদ্যপানই এই রোগের মূল কারণ। এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে মেটাবলিক সমস্যা, যেটি লিভারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।


একসময় এটিকে পুরুষদের রোগ মনে করা হলেও নারীদের মধ্যেও এই রোগ এখন বছরে প্রায় ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে জীবনযাত্রার মান ও হরমোনাল ফ্যাক্টর গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। তাই লিভারের রোগ এখন আর কোনো নির্দিষ্ট লিঙ্গ বা বয়সের মধ্যে সীমাবদ্ধ নেই। বড় শহরকেন্দ্রিক রোগ থেকে ছোট শহরগুলোতেও এখন এটি খুব দ্রুত আকারে বাড়ছে।


নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দেশে ‘নীরব মহামারি’ হিসেবে ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, প্রতি তিন জনে একজন এই রোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে এই রোগের কোনো লক্ষণ থাকে না বলে রোগ ধরা পড়তে অনেক সময় লাগে। যার ফলে এই রোগ আরও জটিল হয়ে ওঠে এবং চিকিৎসার খরচও বৃদ্ধি পায়।


শিশুদের মধ্যেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ছে, বিশেষ করে যাদের ওজন বেশি তাদের। বিশেষজ্ঞরা মনে করেন, এমনটা চলতে থাকলে আগামী দুই-দশকে বিপুল সংখ্যক শিশু দীর্ঘমেয়াদি লিভারের রোগে আক্রান্ত হতে পারে।


লিভারের রোগের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হলো সময়। প্রথম দিকে যদি এই রোগ ধরা পড়ে তাহলে জীবনযাত্রার মান পরিবর্তন করলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু চিকিৎসা গ্রহণ করতে দেরি করলে রোগটি আরও জটিল হয়ে ওঠে। তখন হাসপাতালে ভর্তি থাকা, দীর্ঘদিন ওষুধের ওপর চলা, এমনকি লিভার প্রতিস্থাপনেরও প্রয়োজন হতে পারে। এই সব জটিলতাই চিকিৎসার খরচকে আরও বাড়িয়ে তোলে।


বিশেষজ্ঞরা বলেন, কয়েকটি সহজ অভ্যাস লিভারকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে, সেগুলো হলো নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, শারীরকে সক্রিয় রাখা, অ্যালকোহল নিয়ন্ত্রণ করা এবং ওজন ঠিক রাখা।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সেক্সের সময় স্তনের ভূমিকা: ইসলাম কী বলে? লেখাটি প্রত্যেকের পড়া উচিত

একজন স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই — ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি

সন্তান বড় হলে স্বামী-স্ত্রী কিভাবে যৌ*ন চাহিদা পূরণ করবে! এক মিনিট সময় নিয়ে লেখাটি বিস্তারিত পড়ুন।