শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র দাবদাহের কারণে ২২ মে থেকে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ মাসের দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত এই সিদ্ধান্তের কথা জানান এবং স্কুলগুলো ২৪ আগস্ট পুনরায় খোলার কথা রয়েছে।বন্ধের সময়সীমা: ২২ মে ২০২৬ - ২৩ আগস্ট ২০২৬।পুনরায় খোলার তারিখ: ২৪ আগস্ট ২০২৬।কারণ: তীব্র তাপপ্রবাহ থেকে শিক্ষার্থী ও কর্মীদের সুরক্ষায় এই সিদ্ধান্ত।এই দীর্ঘ ছুটির সিদ্ধান্তটি পাঞ্জাবের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব স্কুলে তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার এ ঘোষণা দেন প্রদেশের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত।দেশটির শিক্ষামন্ত্রীর মুখপাত্রের দেওয়া বিবৃতিতে জানানো হয়, আগামী ২২ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে এবং তা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এরপর ২৪ আগস্ট থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে। খবর সংবাদমাধ্যম ডন-এর।শিক্ষামন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে গত মাসে প্রদেশের স্কুলগুলোকে সময়সূচি পরিবর্তন বা আগাম ছুটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সে সময় পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনকে বিশেষ সতর্কতা জারি করেনির্দেশনায় বলা হয়েছিল, তাপমাত্রা বেশি থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে হবে বা প্রয়োজনে আগাম ছুটি দিতে হবে। পাশাপাশি সব ধরনের আউটডোর খেলা ও কার্যক্রম বন্ধ রাখতে, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ঠান্ডা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে এবং ক্লাসরুমে পর্যাপ্ত বাতাস চলাচল ও কুলিং সিস্টেম সচল রাখতে বলা হয়। শিক্ষার্থীদের হালকা ও ঢিলেঢালা রঙের পোশাক পরার পরামর্শও দেওয়া হয়েছিল।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment