কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী? সেই নাম চূড়ান্ত...

 কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী? সেই নাম চূড়ান্ত...


পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বৈঠকে বসছেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? সেই নাম চূড়ান্ত করতেই রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।তৃণমূলকে হারিয়ে রাজ্যের শাসনক্ষমতা দখল করেছে বিজেপি। ২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে এগোচ্ছে পদ্মশিবির। ফলপ্রকাশের পরের দিনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলো, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার প্রক্রিয়ায় পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সহকারী পর্যবেক্ষক হিসেবে মোহনচরণকে দায়িত্ব দেয়ার কথাও বলা হয়েছে।

 

যেকোনো রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতারা। তারা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এবার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে।

 

বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকার পক্ষের ভূমিকায় থাকবে। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।বিভিন্ন রাজ্যে পরিষদীয় দলনেতা বাছাই প্রক্রিয়ার পর্যবেক্ষক হিসেবে সর্বভারতীয় স্তরে দলের প্রথম সারির মুখদেরই বাছা হয়। কিন্তু অমিত শাহকে এই কাজের জন্য বেছে নেয়ার ঘটনা খুবই কম। নরেন্দ্র মোদির সরকারে যিনি কার্যত ‘সেকেন্ড ইন-কমান্ড’-এর ভূমিকায় থাকেন, তাকে পর্যবেক্ষক করা হলো পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য।

 

পশ্চিমবঙ্গের নির্বাচন এবং এই জয়কে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তা এই সিদ্ধান্ত থেকে আরও একবার স্পষ্ট।

 

বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে আগামী ৯ মে বিজেপির শপথগ্রহণের তারিখ হিসেবে ঠিক হতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে।

 

যদিও দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, তারিখ ঠিক করবেন কেন্দ্রীয় নেতৃত্বই।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সেক্সের সময় স্তনের ভূমিকা: ইসলাম কী বলে? লেখাটি প্রত্যেকের পড়া উচিত

একজন স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই — ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি

সন্তান বড় হলে স্বামী-স্ত্রী কিভাবে যৌ*ন চাহিদা পূরণ করবে! এক মিনিট সময় নিয়ে লেখাটি বিস্তারিত পড়ুন।