উত্তেজনার মাঝে ফের বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত

 উত্তেজনার মাঝে ফের বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত


টানা দরপতনের ধাক্কা কাটিয়ে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার মাত্র একদিন পরই মূল্যবান এই ধাতু ঘুরে দাঁড়িয়েছে।


মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির চাপের মধ্যে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রভাব পড়েছে স্বর্ণবাজারে। ফলে দুবাইসহ আন্তর্জাতিক বিভিন্ন বাজারে শুক্রবার দিনের শুরুতেই সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।


মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের বাজারে শুক্রবার লেনদেনের শুরুতে ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ৫৪৪.০ দিরহামে দাঁড়িয়েছে, যা বৃহস্পতিবার (২৮ মে) বাজার বন্ধের সময় ছিল ৫৪১.২৫ দিরহাম। এর আগে ২৭ মে সোনার দাম কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ৫৩৭.০ দিরহামে নেমেছিল।


অন্যান্য ভ্যারিয়েন্টের মধ্যে ২২ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ৫০৩.৭৫ দিরহাম, ২১ ক্যারেট ৪৮৩.০ দিরহাম, ১৮ ক্যারেট ৪১৪.০ দিরহাম এবং ১৪ ক্যারেট সোনা ৩২৩.০ দিরহামে বিক্রি হচ্ছে।


বুধবার (২৭ মে) ২২ ক্যারেট সোনার দামও ৫০০ দিরহামের নিচে নেমে গিয়েছিল। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আজ ০.২২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১১ ডলারে লেনদেন হতে দেখা গেছে। অন্যদিকে ফিউচার মার্কেটে সোনার দাম ১৬.৩৭ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৫১৮.২৭ ডলারে দাঁড়িয়েছে। তবে রুপার বাজার আজ স্থিতিশীল ছিল, প্রতি আউন্স বিক্রি হয়েছে ৭৫.৭২ ডলারে।


বিজয় ভালেচা মনে করেন, কারিগরি দিক থেকে সোনার বাজারের এই ইতিবাচক ধারা বজায় থাকতে পারে। তবে ড্যানিয়েল হথর্ন কিছুটা ভিন্ন মত দিয়েছেন। তার মতে, সাম্প্রতিক বড় পতনের পর বাজার এখনো কিছুটা ভঙ্গুর। বন্ডের মুনাফা বৃদ্ধি এবং মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় সোনা কিছুটা চাপের মুখেও রয়েছে।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে চূড়ান্ত অনুমোদন দেননি।


ইরান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। এর ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আগামী বছর পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা আবার ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ শুরু করেছেন, যার ফলে সোনার মতো নিরাপদ আশ্রয়ে বিনিয়োগের চাহিদা কিছুটা কমেছে।


এদিকে, বিশ্ববাজারে স্বর্ণের দাম পরিবর্তন হলেও দেশের বাজারে দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সোহেল বলেন,আমি একা রামিসাকে হ`ত্যা করিনি, আমার সাথে ছিলো রামিসার নিজের আপন...

সেক্সের সময় স্তনের ভূমিকা: ইসলাম কী বলে? লেখাটি প্রত্যেকের পড়া উচিত

একজন স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই — ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি