ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা
তাপপ্রবাহের তীব্র ভোগান্তির পর দেশজুড়ে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে চলতি মে মাসজুড়ে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মে মাসে দেশে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহও হতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
এদিকে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ৫ থেকে ৮ দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment