মেয়েদের মধ্যে যে কী পরিমাণ লজ্জা, ভয় আর জড়তা

 কিশোরী মেয়েদের মধ্যে যে কী পরিমাণ লজ্জা, ভয় আর জড়তা কাজ করে, সদ্য কিশোরী মেয়ের মা না হলে আপনি ঠিক অনুমান করে উঠতে পারবেন না।



আপনার মেয়ে যদি এখনো শিশু হয়, কিংবা ইতোমধ্যে তরুণী হয়ে যায়, তবুও না। কারণ এই অনুভূতিগুলো দগদগে ঘায়ের মতো,যতক্ষণ থাকে, ততক্ষণই তীব্র যন্ত্রণা দেয়। শুকিয়ে গেলে মনে হয়, “আরে, তেমন কিছুই তো ছিল না! এ তো সামান্য ব্যাপার।”


আমার হুমাইরা পাঁচ বছর বয়স পর্যন্ত বাবা, জেঠু, নানা, মামাদের পিঠে গড়াগড়ি করে খেলেছে। কিন্তু ছয় বছরে পা দেওয়ার পর হঠাৎ করেই সে নিজের বাউন্ডারি নিজে নিজেই সেট করে ফেলেছে। জেঠু, মামা, নানা তাদের আদর, স্নেহ, মমতা এখন সর্বোচ্চ সালাম আর মাথায় হাত রেখে দোয়া পর্যন্ত সীমাবদ্ধ।


বাকি ছিল বাবা। আট বছর বয়স থেকে সে তার আব্বুকে ভীষণ লজ্জা পেতে শুরু করেছে। বাবা ভিডিও কল দিলে চট করে রিসিভ করে না, আগের মতো বাসায় এলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে না। নয় বছর বয়স থেকে একসাথে ঘুমায়ও না।

তার নাকি লজ্জা লাগে।


নয় বছর বয়সে একদিন স্কুল থেকে ফেরার সময় একটা ছেলের হাত নাকি তার হাতের সাথে লেগেছিল। তার ভাষ্যমতে, ছেলেটা ভিড়ের মধ্যে তার হাতে চাপ দিয়েছিল। এই কষ্ট, দুঃখ আর অপমানে সে এক সপ্তাহ কেঁদেছে। কত হাজারবার যে হাতটা সাবান দিয়ে ধুয়েছে, তারপরও নাকি তার অস্বস্তি কাটেনি।


সদ্য কিশোরী মেয়ের মা হওয়ার কারণে আমি জানি, এরা কীসের ভেতর দিয়ে যায়। প্রতিদিন কীভাবে তাদের আগলে রাখতে হয়, কতটা যত্নে নার্সিং করতে হয়। আমার বিশ্বাস, এই জড়তা, ভয় আর লজ্জা একজন তরুণী বা তদূর্ধ্ব নারীর মধ্যে এত তীব্রভাবে কাজ করে না।


রামিসার বাবা সদ্য কন্যাহারা একজন শোকার্ত বাবা। তিনি হয়তো আবেগে বিবেকহারা হয়ে গিয়েছিলেন। সব শিশু-কিশোরীর মাঝে নিজের কন্যার ছায়া খুঁজেছেন। তাই হয়তো আবেগে আপ্লুত হয়ে তাদের জড়িয়ে ধরে আদর করেছেন।

আমার বিশ্বাস, তাঁর এই স্পর্শে কোনো পাপ ছিল না। তবুও মেয়েগুলো তাঁর কন্যার মতো হলেও তাঁর কন্যা নয়। তাই তাঁর উচিত ছিল নিজেকে আরও নিয়ন্ত্রণ করা।


আমি রামিসার বাবার স্পর্শে অস্বস্তিতে পড়া প্রতিটি মেয়ের মাঝে আমার হুমাইরাকে দেখতে পেয়েছি। এই স্পর্শের ট্রমা কাটাতেও কোনো কোনো কিশোরীর মাস পেরিয়ে যাবে।

তারপরও বলব, তাঁর স্পর্শে পাপ ছিল না। এখানে কেউ নোংরা রাজনীতি করবেন না।


রামিসার বাবার মানসিক চিকিৎসার প্রয়োজন। কেউ একজন এই শোকার্ত বাবার চিকিৎসার ব্যবস্থা করুন, প্লিজ।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

সোহেল বলেন,আমি একা রামিসাকে হ`ত্যা করিনি, আমার সাথে ছিলো রামিসার নিজের আপন...

সেক্সের সময় স্তনের ভূমিকা: ইসলাম কী বলে? লেখাটি প্রত্যেকের পড়া উচিত

একজন স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই — ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি