ধেয়ে আসছে ভ'য়ংকর বৃষ্টি বলয়, তাণ্ডব চালাবে টানা ৯ দিন
ধেয়ে আসছে ভ'য়ংকর বৃষ্টি বলয়, তাণ্ডব চালাবে টানা ৯ দিন
দেশের ওপর দিয়ে আগামী কয়েকদিনে একটি নতুন বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে এই বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে।
সোমবার (১১ মে) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় বিডব্লিউওটি।
পোস্টে বলা হয়েছে, বৃষ্টি বলয়টি সক্রিয় হলে টানা নয় দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাতের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষক দলের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এসব এলাকায় বৃষ্টি বেশি সক্রিয় থাকবে এবং বজ্রপাতের আশঙ্কাও তুলনামূলকভাবে বেশি।
এ ছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে সংস্থাটি।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সময়জুড়ে বৃষ্টি বলয়টি পর্যায়ক্রমে সক্রিয় থাকতে পারে। তবে এটি একটানা নয়, বরং বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলবে।
আবহাওয়াবিদদের মতে, এ সময়টায় কৃষি ও জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে, বিশেষ করে বজ্রপাতজনিত ঝুঁকির কারণে সতর্ক থাকা জরুরি।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment