ভাই, আমার অন্ডকোষ ঝুলে থাকে — এটা কি স্বাভাবিক?
ভাই, আমার অন্ডকোষ ঝুলে থাকে — এটা কি স্বাভাবিক?
একদিন এক ভাই ইনবক্সে লিখলেন —
"ভাই, আমার অন্ডকোষ অনেক ঝুলে থাকে, এমনকি হাঁটাহাঁটি করলে দুলে… আমি কি অসুস্থ?"
আমি মৃদু হেসে বললাম —
"ভাই, আতঙ্কের কিছু নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এটা আপনার পুরুষত্বের সুস্থতার প্রমাণ!"
🧠 আসলে ঝুলে থাকার কারণ কী?
আপনার পেনিসের গোড়া বা লিঙ্গমূল আমাদের পেলভিক ফ্লোর মাসল-এর সাথে যুক্ত। এবং এর ঠিক নিচেই ঝুলে থাকে এক জোড়া বিশেষ থলি — নামঃ অন্ডকোষ।
এই অন্ডকোষের মধ্যেই তৈরি হয় শুক্রাণু। শুক্রাণুর জন্য দরকার শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি কম ঠান্ডা পরিবেশ।
তাই আল্লাহ তা'আলা অন্ডকোষকে শরীরের বাইরে ঝুলিয়ে দিয়েছে — যেন ঠান্ডা বাতাস পায়। খেয়াল করবেন, সেখানে হাত দিলে সামান্য ঠান্ডা লাগবে — সেটাই স্বাভাবিক!
🐂 শুধু মানুষ নয়…
প্রায় সব চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণীর অন্ডকোষ বাইরে ঝুলে থাকে — গরু, ছাগল, ঘোড়া, বাঘ, সিংহ, হাতি, হরিণ, কুকুর, বিড়াল — সবাই এই একই নিয়মে চলে। কারণ, ভিতরে থাকলে তাপ বেড়ে শুক্রাণু মারা যেত, প্রজনন অসম্ভব হয়ে যেত।
⚠️ তবে সাবধান! যদি আপনার অন্ডকোষে—
⭕ ব্যথা বা হঠাৎ বড় হয়ে যায়
⭕ শক্ত গিঁট বা অস্বাভাবিক ফোলা অনুভব হয়
⭕লালচে ভাব বা ত্বকের পরিবর্তন হয়
তাহলে হতে পারে ভ্যারিকোসিল, হার্নিয়া বা ইনফেকশন — দ্রুত ডাক্তারের কাছে যান।
🛡️ সুস্থ রাখতে যা করবেন:
♻️ টাইট জাংগিয়া ও টাইট প্যান্ট বেশি সময় এড়িয়ে চলুন (তাপ বেড়ে শুক্রাণু নষ্ট হতে পারে)
♻️ ঢিলেঢালা পোশাক (ইসলামী পোশাক) অন্ডকোষের জন্য আরামদায়ক ও স্বাস্থ্যকর
♻️ গরমে ঘেমে গেলে পরিষ্কার ও শুকনো রাখুন, নিয়মিত হেলথ চেকআপ করুন।
💬 ভাই, আপনি কি জানতেন যে অন্ডকোষের ঝুলে থাকা আসলে আপনার শরীরের কুলিং সিস্টেম?
কমেন্টে জানান — আর শেয়ার করুন যেন অন্য ভাইদের ভয় কেটে যায়!
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment