মেরুদণ্ড আমাদের শরীরের “মেইন তারের লাইন”।
“ আমার মেজর সমস্যা ""😭😭
যার ব্যাথা সেই বুঝে।আমি অসুস্থ বলে কিছু মানুষ বলছে তাহলে এতো সুন্দর ছবি তুলেন কেমনে🥲🥲
ভাই মন টা সুন্দর রাখুন ছবি এমনিতেই সুন্দর লাগবে।মন সুন্দর হলে দেখতেও সুন্দর লাগে।
কোমর ব্যথা” বলে আমরা যেটাকে অবহেলা করি…
সেটা হতে পারে মেরুদণ্ডের ভেতরে নার্ভের ওপর সরাসরি চাপ পড়ার সংকেত।
এই ছবিটাতে যেটা দেখা যাচ্ছে,
এটাকে বলা হয় Herniated Disc।
আমাদের মেরুদণ্ডের হা ড় গুলোর মাঝখানে নরম ডিস্ক থাকে।
এগুলো ছোট্ট কুশনের মতো কাজ করে।
হাঁটা, বসা, ঝুঁকে কাজ করা, দৌড়ানো—সবকিছুর চাপ এগুলো সামলায়।
কিন্তু সমস্যা হয় তখন,
যখন কোনো ডিস্ক নিজের জায়গা থেকে ফুলে বাইরে বের হতে শুরু করে।
আর তখনই সেটা পাশের নার্ভের ওপর চাপ দিতে পারে।
শুরুতে
“সাধারণ কোমর ব্যথা…”
কিন্তু ধীরে ধীরে ব্যথাটা কোমর থেকে নিতম্বে যায়…
তারপর পায়ে নামে…
কেউ বলেন: “পা ঝিনঝিন করে…”
“কা রে ন্টে র মতো লাগে…”
“এক পায়ে টান পড়ে…”
“বেশিক্ষণ দাঁড়াতে পারি না…”
কারণ তখন শুধু মাংসপেশি না,
নার্ভই চাপে পড়ে যাচ্ছে।
এই চাপের কারণে:
নার্ভ irritated হয়ে যায়
ব্যথা নার্ভের পথ ধরে ছড়িয়ে পড়ে
পায়ে দুর্বলতা আসতে পারে
হাঁটাচলা কঠিন হয়ে যায়
সবচেয়ে কষ্টের বিষয় হলো…
অনেকেই বছরের পর বছর ব্যথার ও ষু ধ খেয়ে যান।
কেউ তেল মালিশ করেন।
কিন্তু ভেতরে ভেতরে নার্ভের ওপর চাপ বাড়তেই থাকে।
কখনও কখনও এতটাই বাড়ে যে:
পায়ে শক্তি কমে যায়
হঠাৎ পড়ে যাওয়ার মতো অবস্থা হয়
এমনকি প্র স্রা ব-পা য় খা না র নিয়ন্ত্রণও ন ষ্ট হতে পারে
এই কারণেই দীর্ঘদিন কোমর ব্যথা অবহেলা করা উচিত না।
বিশেষ করে যদি ব্যথা পায়ে ছড়িয়ে যায়।
মেরুদণ্ড আমাদের শরীরের “মেইন তারের লাইন”।
সময়মতো চিকিৎসা নিলে অনেক রোগীই ভালো থাকেন।
ফিজিওথেরাপি, ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, সঠিক বসা-উঠা,কোমড় বা কাঁ করে দীর্ঘসময় কাজ না করা,ঝুকেঁ কাজ না করা, সঠিক পজিশনে বসা—এসব খুব গুরুত্বপূর্ণ
।ডা.আব্দুর রহমান
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment