রাজনীতিতে বোন বনাম বোন, কার হাতে যাবে সংসদের টিকিট?
রাজনীতিতে বোন বনাম বোন, কার হাতে যাবে সংসদের টিকিট
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নকে কেন্দ্র করে একই পরিবারের দুই চাচাতো বোনের প্রতিদ্বন্দ্বিতা এখন তৃণমূলের আলোচনার কেন্দ্রে।
মনোনয়ন দৌড়ে রয়েছেন সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুণী এবং দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত নেত্রী সাদিয়া হক।
দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করায় প্রতিদ্বন্দ্বিতাটি এখন অনেকের কাছে ‘রাজনৈতিক ঐতিহ্য বনাম ত্যাগ ও অভিজ্ঞতার’ লড়াই হিসেবে দেখা হচ্ছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন তার মেয়ে সালিমা তালুকদার আরুণী।
তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং গত জাতীয় নির্বাচনেও সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তৃণমূলের একটি অংশ মনে করছে, তাকে মনোনয়ন দেওয়া হলে তা হবে একজন প্রখ্যাত নেতার অবদানের স্বীকৃতি এবং রাজনৈতিক ধারাবাহিকতা রক্ষার উদাহরণ।
অন্যদিকে, সাদিয়া হক তিন দশকেরও বেশি সময় ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয়। আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে তিনি তিনবার কারাবরণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবেও তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
তার সমর্থকদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, জেল-জুলুম সহ্য করার অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাই তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment