সন্ধ্যা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
সন্ধ্যা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
দিনের বেলায় প্রখর রোদ সঙ্গী করে ৩৭ ডিগ্রিতে উঠেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সেই সঙ্গে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সর্বত্রই তীব্র গরমে নাকাল জনজীবন। এই অবস্থায় খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের ২ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তায় এমনটা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় (৪ দিন) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রংপুরে ৩ মিলিমিটার ছাড়াও নীলফামারীর রাজারহাটে ১ মিলিমিটার ও বগুড়ায় সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment