উ’ল্টে গেছে স্বর্ণের বাজার, ভরি কত?
উ’ল্টে গেছে স্বর্ণের বাজার, ভরি কত?
ইরা’নের সঙ্গে ডো’নাল্ড ট্রা’ম্পে যু’দ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে বিশ্ববাজারে উল্টে গেছে স্বর্ণের দাম।
২৬ এপ্রিল) স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৭২ দশমিক ৬০ ডলারে উঠেছে। খবর রয়টার্স। সংবাদ বিশ্লেষণ
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়াবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি এই ঘোষণা দেন।
তবে এই সিদ্ধান্তটি একতরফা বলে মনে হচ্ছে এবং ইরান বা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল এই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হবে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘যুদ্ধবিরতি বাড়ানোর ফলে বাজারে সংকট কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ শুরু হয়, তাহলে ডলারের মান বাড়বে, তেল ও সুদের হার বাড়বে এবং স্বর্ণের ওপর চাপ তৈরি হবে।’
যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। ডলারের মান কিছুটা কমেছে এবং তেলের দাম নেমে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের সুদবাহী সম্পদের দিকে আকৃষ্ট করে, ফলে স্বর্ণের চাহিদা কমে যেতে পারে।
এক নোটে ব্রিটিশ বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির খবর এবং বাজারে তারল্য পরিস্থিতির ওপর স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করছে। তারা সতর্ক করে বলেছে, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নাজুক এবং স্বল্পমেয়াদে সংশোধনের ঝুঁকি রয়েছে, তবে দীর্ঘমেয়াদে মূল্যবান ধাতুর দাম পুনরুদ্ধার হতে পারে এবং স্বর্ণ আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে।
এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ মঙ্গলবার জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি ট্রাম্পকে কোনো প্রতিশ্রুতি দেননি। সিনেটের অনুমোদন প্রক্রিয়ার সময় তিনি বলেন, হোয়াইট হাউসের প্রভাবমুক্ত থেকে তিনি স্বাধীনভাবে কাজ করবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এগিয়ে নেবেন।
স্বর্ণের সঙ্গে অন্য মূল্যবান ধাতুরও দাম বেড়েছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭.৯৭ ডলার হয়েছে, প্লাটিনাম ১.৭ শতাংশ বেড়ে ২,০৭০.৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১.৯ শতাংশ বেড়ে ১,৫৬১.৭২ ডলারে পৌঁছেছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment