ব্রেকিং নিউজঃ শনিবারের ছুটি বাতিল
ব্রেকিং নিউজঃ শনিবারের ছুটি বাতিল
রমজান মাসজুড়ে ছুটির কারণে সৃষ্ট শিক্ষার ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
এদিকে, একই সময়ে বেসরকারি এমপিওভুক্ত বিদ্যালয়গুলোও বন্ধ ছিল। এসব প্রতিষ্ঠানে শনিবার খোলা রাখার বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি; ফলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এরই মধ্যে মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষার ঘাটতি পূরণের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। সেই পরিকল্পনার অংশ হিসেবে শনিবারগুলোতে ক্লাস চালুর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
আজ প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসে দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণের জন্য রমজানের পর শ্রেণিকাজ শুরু হওয়ার পরবর্তী টানা ১০টি শনিবার পাঠদান কার্যক্রম চালু রাখতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যেই দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার কথা থাকলেও শিক্ষকদের অসন্তোষের কারণে পুরো রমজান মাসজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের বিরতি সৃষ্টি হয়।
উল্লেখ্য, ছুটি ঘোষণার পর শিক্ষামন্ত্রী ড. মিলন জানিয়েছিলেন, এই ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প তারা ভেবে রেখেছেন। মন্ত্রীর সেই ভাবনারই প্রতিফলন আগামী সপ্তাহের শুরুতেই দেখা যাবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment